সূত্রপাত হলো যে সেপ্টেম্বর মাস,
তাই নেওয়া উচিত আমার এক দীর্ঘ নিশ্বাস।
রয়েছে পড়ে আনকোরা একটি বিশাল সিলেবাস,
সেহেতু সৃষ্টি হচ্ছে সন্দেহের—করব কি না পাস?
যদিও আশ্বিনের অন্তে হচ্ছে মায়ের আগমন,
তাই প্যান্ডেল হপিংয়ের আমেজে মাততে চায় না কার মন?
কিন্তু মাগো! মস্তিষ্কে বলিহারি,
বিদ্যার যে বড় অনটন!
তাই করছি না আশা এবার, মাগো,
থাকবে ঠাকুরদর্শনের ফুল-মোড অন!
চিন্তাটি হলো দশম শ্রেণির হাফ-ইয়ার্লি পরীক্ষার,
যা ফেল করলেই থাকতে হবে ক্লাস টেনেই আবার!
যদিও এটি নয় সেই ‘মাধ্যমিক’,
তাও কী বলব, নেই টেনশন অধিক?
নাম তোমার উমা, তুমিই দশভুজা,
আশ্বিনে ও কার্তিকে করব তোমার প্রাণভরে পূজা।
এই আশ্বিনে ও ফাল্গুনে করব ‘মাধ্যমিক দর্শন’,
তাই মাগো ত্রিনয়নী, করো আশীর্বাদ,
আমার যেন থাকে লেখাপড়ায় মন।
