Category: Bengali Poem
পিছুটান
পিছুটান ।। লেখা : রাজীব চক্রবর্তী পথচলা ইতিহাস হয়।ফেলে যাওয়া কিছু ধুলি কণা,আয়নার কোণে লেগে থাকা জলছবির মতবাসা বাঁধে মনের ঘরে।নিঃসঙ্গ রাতের আঁধারেঘিরে ধরে স্মৃতির কোলাজ। জীবন এক অশ্বমেধের ঘোড়া,মৃত্যুর হাতে বন্দি হবার আগেএঁকে যায় খুরের দাগ।বর্তমানের রথেআগামীর পথে যেতে যেতেমন হেঁটে চলে সেই পদচিহ্ন ধরে,খুঁজে নিতে আলোছায়া ঘেরা একভালবাসা…
ভালোবাসা
ভালোবাসা ।। জয়দেব ভট্টাচার্য ।। প্রচ্ছদ – নিকোলাস ভালবাসা কী! সারাদিন নানা স্বরে ভালবাসা ভালবাসা, ভালোবাসার শোরগোল ভালবাসা কী এক মিথ। যুক্তিহীন আবেগে বয়ে যাওয়া মানুষকে মানুষের সঙ্গে জুড়ে রাখার চেষ্টা, এ ই আরকে ডুবে থাকা এক মোহ শান্তি সুখ আনন্দে ভাসার ভেলা ভালবাসা। ছোটো ছোটো সুখ, মুহূর্তে মুহূর্তে ভালোলাগা,…
তবুও চরৈবেতি
শুভ্রাংশু কুম্ভকারের “তবুও চরৈবেতি”ছবি – জয়দেব ভট্টাচার্য ছায়াঘেরা রাজপথে আমাদের যাত্রা নয়,কাঠফাটা রোদে পোড়া পথ তপ্ত বালুময়।গতিপথের প্রতিটি পদক্ষেপে পিছুটান থাকে,ব্যথাভরা স্মৃতিগুলো পা আঁকড়ে রাখে।কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারে দৃষ্টি হ্রাসমান,লক্ষ্য বিচ্যুতির পথে জেগে থাকে কামনার টান।খোলাচোখ তবুও মরীচিকা দিকভ্রষ্ট করে,নিয়মিত পদস্খলন অপ্রতিরোধ্য মোহ বাহুডোরে। তথাপি অনাগত আগামীর ডাকে,আশারা বাঁচবে নির্ভয়ে, এই আশা…
সুখ
সুখলেখা – সুমা আইচ হাজরা এই সংকটময় কালে, সুখ তুমি কি রুদ্ধদ্বারে আবদ্ধ?আর অসুখ বিষাক্ত বিষের নাগপাশ থেকে উন্মুক্ত!অস্তমিত সায়াহ্নে, অবঘুন্ঠিত প্রকৃতির ললাটে সোনালী সূর্যের আভায়,যেন সুখেরই প্রতিচ্ছবি।তবুও হাহাকার সুখ- তোমারই তরে,প্রকৃতির গভীর সংকট কালে,এ যেন এক অভিশপ্ত অধ্যায়।মানবিক অনাচার-দূরাচার, সীমাহীন পাপাচার,ফল্গুধারার মতো প্রবাহিত অন্তঃসলিলায়,প্রকৃতিকে ধ্বংস করার উন্মত্ত উদযাপনে….হে রুদ্র…
রোদ্দুরের সাথে
রোদ্দুরের সাথেলেখা – পিয়ালী হোড়ছবি – অরিন্দম ঘোষ রোদ্দুরের সাথে দিয়েছি আজ আড়ি,মনখারাপের রবি আতঙ্কগ্রস্ত,বনবীথির ছায়া সুনীলশান্তিনিকেতনে ঘুমের ঘোরেপ্রেমের হাতছানিপথের বাঁকে খরখরে খোয়াইপ্রধূমিত গন্ধ প্রেমিকের শরীর এলিয়ে…কর্ণকুহরে গুনগুন স্বনন,নিভু আলোয় চালিয়েছিপ্রণয়সিক্ত আলাপন..শক্তির রসদদাগের আঁকিবুকি নও, শুধুভালোবাসার সহজ পাঠ,একলা থাকার পাথেয়৷
আলো
আলো ।। লেখা : প্রসূন হালদার ।। ছবি : কুণাল শহর ভাসল, ভাসল স্বপ্নহৃদয় রিক্ত, ছারখার।ঠিকানা হারাল কত শত নামশেঁকড়হীন বারবার। বই ভেসে গেল জলের তোড়েমনের ভেতর হাহাকার,ক্ষতি শুধু শিল্পের নয়দমবন্ধ রুজি রোজগার। শিক্ষার ক্ষতি বড় বাঙ্ময়মননে আনে অন্ধকার,সমাজ ঋণী বই এর কাছেশোধের দাবি নেই যার। তবে বিশ্বাস আছে, এতটুকু…
অনুভব
অনুভবলেখা – কৌশিক সেনগুপ্তছবি – নিকোলাস তোমার প্রখর তাপে শীতল তোমার ছায়ার স্নিগ্ধতা। তোমার নৈঃশব্দের গন্ধ মাতোয়ারা ধুলায় মিশে থাকা রাশি রাশি অক্ষর। ভোরের আবছা আলোয় কুয়াশার চাদরে ওম নেওয়া সোহাগী কাশফুল, বালিঢাকা নদীর বুকে তোমায় জড়িয়ে থাকে। ঠিক যেমন চাঁদ ওড়নায় ঢাকে। এমনি কোনো ক্লান্ত অলস দুপুর, খিড়কির ফাঁকে…
সত্যিই কি?
সত্যিই কি? II টিঙ্কু কর্মকার যে জীবন হারিয়ে গেল ক’দিন ঠিক আগেই তার মধ্যের স্মৃতিগুলো জীবন্ত বন্যায় ভাসে! আগের ভাবনা, পরের চিন্তা আর সাহসের জোগাড়… খুঁজছি শুধু মনে মনে, পার হতে চাই সমস্যার কালাপাহাড়। সাহায্যের হাত বাড়াতে চাই যে মন… বাস্তবের সময়, চাইছে অন্ন সারাক্ষণ। ধৈর্য্যের বাঁধ মনুষ্যত্বের সাধ হারাতে…















