[ তুমি ] ষষ্ঠ পর্ব – প্রথম হার : শিপ্রা তরফদার মজুমদার

টেনের  টেস্টের  রেজাল্ট  বের  হয়েছে ।  ইংরেজি  পরীক্ষায়  ফেল  এসেছে ।  তুমি  বুঝতে  পারছো  কেন  ইংরেজি  খারাপ  হোলো ।  তুমি  যে সারাদিন  অংকই  বেশি  করেছো ।  ইংরেজি  শেখানোর  কেউ  নেই  তোমার,  অংক  রেজাল্ট    খুব  ভালো  হয়নি ।  তুমি  একাই  ফিসফিস করছো, “এতো  পড়েও…”   বাড়ি  ফিরে  তুমি  চুপচাপ ।  মা  বুঝতে  পারছে  কিছু  একটা  হয়েছে ।  কাছে  এসে  জিজ্ঞেস  করলো, “কি  রে,  রেজাল্ট  বার  হইছে ?” “হ্যাঁকিন্তু ভালোনা ।”  মা  রাগ  করলো  না ।  “আমি  একটা  রান্নার  কাজ  পাইছিযে  টাকা  পাবো  তোর  জন্য  দুধ কিনবো ।  তাহলে  তোর  মাথা  ভালো  থাকবেপাশ  করবি  তুই । ” তুমি  তাকালে  মায়ের  দিকে ।  মা  মাথায়  হাত  রাখে, “একবার  হারলে হার  হয়না  বাপ,  তুই ঠিক  জিতবি।যাদের  টেস্টে  রেজাল্ট  খারাপ  হয়েছে,  তাদের  জন্য  স্কুলে  এক্সট্রা  ক্লাস  করানো  হচ্ছে ।  তুমিক্লাসে  খাতা  কলম  নিয়ে  বসে  ছিলেস্যারের  গলা, “উঠে  দাঁড়াও ।  “তুমি  চমকে  উঠলে ।  পুরো  ক্লাস  তোমাকেই  দেখছে ।  “এই  প্রশ্নের উত্তর  লিখতে পারবে ?”  তুমি  চুপ  কারণ  ইংরেজি  তোমার  কঠিন  লাগে ।  স্যার  বুঝতে  পারলেন  তোমার  সমস্যা ।  “ঠিক  আছেযেটা কঠিন  লাগেচুপ  করে  বসে  না  থেকে  জিজ্ঞেস  করবে ।  এতো  জড়তা  কেন  তোমার ? ”  বাড়ি  ফিরে  বারবার  স্যারের  কথাই  ভাবছিলে তুমি,  ভালো  পাশ  করতে  হলে  জড়তা  কাটিয়ে  স্যারদের  সাহায্য  নিতেই  হবে ।  রাতে  বই  নিয়ে  বসে  পড়তে  পারোনি  তুমি  কারণ  তোমার বাবা  গ্লাস  ছুঁড়ে  মায়ের  কপাল  কেটে  দিয়েছে ।  তুমি  ডেটল  তুলা  দিয়ে  মায়ের  কপালে  কাপড়  বেঁধে  দিয়ে  মন  খারাপ  করে  বসে  ছিলে । ইংরেজি  স্যার  প্রশ্ন  লিখতে  দিয়েছেন,  সেটা  আর  লিখতে  পারোনি  তুমি ।  তোমার  কাছে  এই  পরিবেশে  মাধ্যমিকের  পড়াশোনা  করা  যেকতো  কঠিন  সেটা  প্রতি  মুহূর্তে  আমি  উপলব্ধি  করি ।

ক্রমশঃ

Author: admin_plipi