জানি না কি ভাবছিস
আমাকে কি আর মনে রাখছিস ?
কালো রাতের আবছায়ায়
আমাকে ছাড়া কিভাবে ঘুমাচ্ছিস ।
প্রেমিক আমি বোকা
তাই হৃদয়ে জুটল ধোকা
তোর কথার ছোবলে
বন্দী ঘরে হাজারটা কবিতা লেখা ।
সে লেখায় গানের আদল,
যেন পিকাসোর তুলি ছোঁয়া
চোখের কোণে ঝরা বৃষ্টি বাদল
দিয়ে যায় কিছু কালশিটে রাতের মায়া ।
মনে পড়ে না রে আমায়?
তোকে তো ঠিক পড়ে মনে
মুখ ঢাকা তোর জামায়
কারা বসে বসে আজ তোর কথা শোনে?
গা জ্বালা ধরা, বমি বমি ভাব
আজ খালি তোরই অভাব
মনে পড়া সেই পাশে থাকা জ্বরের দিন,
এ ভাবনার বিলাসিতায় নেই কোনও লাভ
তোর জীবনে কারো উদগম
ভেবে ভেবেই মৃত্যুকে ডাকি রোজ
যন্ত্রণার সুযোগ ছিলো কম,
পেটের ভেতর লালের ডোস
পৃথিবীর এটা শেষ ভালোবাসা
এটাই শেষ জীবন
সাত জন্মের করা আশা
যেন ভার্চুয়াল অনশন।
আমারও সুযোগ ছিলো
সুযোগ নেওয়ার
তবে সর্গের দেবতারা দিল
বুদ্ধি কিছু ভালোবাসার ।
আমি নই সে মানুষ
যেখানে করব সুযোগের সৎবাবহার
শুধু মাথাকে দিয়ে ঘুষ
নিজেই হয়েছি পুড়ে ছারখার।
