Continue Reading শেষ বিকেলের বাংলা

শেষ বিকেলের বাংলা

    শেষ বিকেলের বাংলা লেখা – সুমন ধর ছবি – রাজশেখর  চৌধুরী     দূরে দেখো, অস্তরবি লাল আকাশের মাঝে, জানিয়ে দিল সকাল এবার রূপ নিয়েছে সাঁঝে। শেষ বেলাকার রং মেখেছে খালের বওয়া জল, লাল-হলুদে জলের খেলা, দেখতে যাবি চল। সদ্য খালি সবুজ খেত দূর দিগন্তের গায়- বারে বারে…

Continue Reading এখন

এখন

  এখন লেখা ও ছবি – নীপাঞ্জলি রায়     দাবার বোড়েরা যুদ্ধ যুদ্ধ খেলছে রাজায় রাজায় তখন তুমুল সন্ধি। আড়াই চালেতে কিস্তিমাতের খাতিরে খুন হওয়া লাশ শহীদ নামেতে বন্দী। ‘জাতীয়তাবাদ’ ওঠে ঐ ফুৎকার মানুষ ছাড়াই দেশের মাটিটি শ্রেষ্ঠ? লাশ জমে দেখ, চুঁইয়ে পড়ছে ঘেন্না শুকানো রক্তে তোমরা ভক্তিনিষ্ঠ। আজ…

Continue Reading মামার বাড়ি যাওয়া

মামার বাড়ি যাওয়া

    মামার বাড়ি যাওয়া লেখা- সুমন ধর ছবি – রাজশেখর  চৌধুরি   মনে পড়ে ছোট্টবেলার মামার বাড়ি যাওয়া, গরমের ছুটি পড়লে মনে লাগত খুশির ছোঁয়া। আড়চোখেতে মায়ের উপর চলত নজরদারী, অপেক্ষাতে প্রহর গোনা, যাব মামার বাড়ি। এমনি করে পড়তে ছুটি মায়ের হাতটি ধরে- খুশি মনে যাত্রা শুরু কয়লার রেল…

Continue Reading আকাশ তোকে ডাক পাঠায়

আকাশ তোকে ডাক পাঠায়

      আকাশ তোকে ডাক পাঠায় লেখা : দেবশ্রী সিংহ ছবি : অভি     এই মেয়ে তোর ঘর কোথা বল সঙ্গী আমার হবি? আকাশ যখন ডাক পাঠাবে আমার সঙ্গে যাবি। ঘর কোথা তোর বলবি কি তুই জানতে ইচ্ছে করে, হাত বাড়িয়ে ধরব তোকে একটি বারের তরে। নীরব চোখে…

Continue Reading সাতাত্তরের গেরো

সাতাত্তরের গেরো

      সাতাত্তরের গেরো লিখেছে – কুমার গ্রাফিক্স – নিকোলাস     ভালো নাকি মন্দ হল? বোঝা কিছুই গেল না যে, অন্ধা কানুন চোখ খুলেছে, সমাজ বাঁধন কাটল না যে! বাড়ির লোকে জেনেছে? মুখোশ কি কেউ খুলেছে? “এই যে আমি সমকামী”- মুখ ফুটে কেউ বলেছে? পরিবর্তন কোথায় হল? কোথায়…

Continue Reading পঁচিশে বৈশাখে

পঁচিশে বৈশাখে

  পঁচিশে বৈশাখে কলমে – দেবশ্রী সিংহ ছবি – নিকোলাস     সেই মেয়েটা আজও বসে থাকে, বৈশাখের এই প্রখর দিনে কোপাই নদীর বাঁকে… আসবে কী সে? পথ চেয়ে সে মালাখানি গাঁথে। নীপবীথি পথে সে মেয়ে ফুল বিছিয়ে রাখে। কোপাই এখন ভরবে জলে নিদাঘ বৈশাখে। কালবোশেখি ঝড় তুলেছে দারুন তপন…

Continue Reading আজ তুমি তেইশ

আজ তুমি তেইশ

লেখা: নিরালা রায় ছবি: সোহিনী সেনগুপ্ত   আজ তুমি তেইশ – এই তো সেদিন! কালবৈশাখী দুর্যোগ কেটে যাবার পর, বাঁধ-ভাঙা বৃষ্টিধারায় তপ্ত প্রকৃতি যখন হল সরস, সেই শুভক্ষণে ভীরু কম্পিত চোখে প্রথম পৃথিবীর আলো দেখলে তুমি। পরম আদরে জীবনের সেরা উপহারটি বুকে তুলে নিল যন্ত্রণাকাতর মা। ধীরে ধীরে পাপড়ি মেলতে…

Continue Reading সুখরাত্রি

সুখরাত্রি

লেখা: বর্ণালী ছবি: অরিন্দম ঘোষ   বাঁশির সুরে তোমার প্রেমে রাত্রি ঘনায় আপন মনে, দিনশেষের শেষ বাণীটি ফুটুক তোমার দৃষ্টিকোণে। নীরবতার সুর মেলেনা- বিষাদঘন পূর্বরাগে। মিলনতিথির জ্যোৎস্না এসে; বিরহিনীর স্পর্শ মাগে। আম্রফুলের গন্ধে ভরা, পরাগপ্রতিম ছন্দে মোড়া মোর জীবনের ভৈরবী তান- স্বপ্ন হয়ে রাত্রি জাগে। তোমার হাতে স্পর্শে এবার তন্দ্রালোকে…

Continue Reading হার

হার

লেখা: সঙ্কর্ষণ সেন ছবি: জয়দেব ভট্টাচার্য হেরে গেছি বলে চলে গেছ ফিরে, ঘুরে তাকাওনি আর। পশ্চিমের আকাশে সূর্য ডোবার সময় মনখারাপ নামে, লাল রঙে সেজে ওঠে নতুন বউ। সব শেষেরই বোধহয় দুটো দিক থাকে। একটা রাস্তা ধরে পথিক হাঁটতে হাঁটতে চলে যায় অনেকদূর, ঘরের দরজা বন্ধ করে আলো আর অন্ধকারের…

Continue Reading এ্যাসাইলামে শৈশব

এ্যাসাইলামে শৈশব

  লেখা: সূর্যতনয় অধিকারী ছবি: কৌশিক দাশ   এ্যাসাইলামের ছোট্ট একটা ঘর, ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করছে ছেলেটা- “কালো রাতি গেল ঘুচে,. আলো তারে দিল মুছে। ” বয়স হবে ছয়, কিম্বা সাত। চুরি গেছে তার শৈশব, তমসাচ্ছন্ন সেই শৈশবকে, তিমির-রাত্রির হাতেই তুলে দিয়েছিল তার অভিভাবক। ঠেলে দিয়েছিল আরও অন্ধকারের দিকে।…

Continue Reading বর্ষ বরণ

বর্ষ বরণ

  বর্ষ বরণ লেখা: দেবশ্রী ছবি – রাজশেখর     আমার একলা আকাশ মেঘলা কেন বর্ষশেষের রাতে, ওর নীল নীলিমায় হারাই এসো সবাই এক সাথে। দুঃখ-রূপী কালো মেঘের মুছিয়ে দিয়ে কালি, রামধনুর ওই সাতটি রঙের রঙিন মশাল জ্বালি। আকাশের ওই রামধনু রং ছড়িয়ে পড়ুক সেথায়, আলোক ঝর্ণা ঝরতে চেয়েও আঁধার…

Continue Reading আগামীর ছন্দ

আগামীর ছন্দ

আগামীর ছন্দ লিখেছে – তন্মনা ছবি – কুণাল     বন্ধ দরজায় টোকা মারা শব্দগুলোর একটা নিয়মহীন সন্ধ্যা- আরক্ত অন্য হওয়ার সম্ভাবনা, সেখানে উপস্থিত হাজার বছর পরে! মানবতার মুখ ও মুখোশের লড়াই নয় ভালোবাসার আকাশে উড়ন্ত প্রতিচ্ছবি এঁকে দেবে দিঘিতটে বদ্ধ তরী। আর লক্ষ বছরের অজুহাত প্রশ্ন করবে- “স্বপ্ন ডাকছে…

Continue Reading জীবনের প্রতিদিন

জীবনের প্রতিদিন

লেখা ও ছবি : অভি মন্ডল   কত কথা আসে যায় হিসেবের খাতা ওঠে ভরে হেরে যাই এই আমি তার কাছে বারবার করে। উপচিয়ে পড়ে জল গেলাসের মুখটাকে ছুঁয়ে নেমে যায় গা বেয়ে মলিনতা দেয় সে যে ধুয়ে। ফিরে যায়, যায়না সে একলা এ ঘরটাকে ঘিরে হারিয়েছে কত মুখ রোদ…

Continue Reading চল যাই সাগরে

চল যাই সাগরে

  চল যাই সাগরে কলমে – নিরালা রায় ছবি – অরিন্দম ঘোষ     চল যাই, সাগরে… যেখানে শেকল-ছেঁড়া পাখি আর, বাঁধন-ছেঁড়া প্রাণ, উধাও হতে চায়, নাম না-জানা নিরুদ্দেশের পথে… যেথা সূর্য উদিত হয় সমুদ্রের গভীর তল থেকে, আগুনের গোলা সাজিয়ে রূপোর থালায়, অস্ত যায় বিকেলে গোধূলির আকাশে, আবীরে দোল…

Continue Reading বিনিদ্র যাপন

বিনিদ্র যাপন

  বিনিদ্র যাপন কলমে – সুমন ধর ছবি – সায়ক   তখন তুমি মধ্য ঘুমের দেশে, কিন্তু আমার আসছে নাকো ঘুম। ঘড়ির কাঁটা, অল্প ঝিঁঝিঁর আওয়াজ, রাতটা যেন ঘোরতর নিঃঝুম।   বিনিদ্র রাত কাটছে বটে আমার, মাথা জুড়ে সব শব্দরা করে ভিড়, ওরা কিন্তু আমার বড়ো চেনা- আমার সাথে যোগটা…